শিরোনাম

নিরাপদ ও কার্যকর উপায়ে দ্রুত ওজন কমাতে চান? বিশ্বে ইন্টারনেটের গতি ও সেবার মানে বাংলাদেশর অবস্থান তলানিতে অভিজ্ঞতা ছাড়া আবুল খায়ের গ্রুপে নিয়োগ, বেতন ৪৫ হাজার প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি জারি রাশমিকা এমন চোট পেলেন কী করে, বিস্মিত চিকিৎসক
ছবি: বিএমএফ টেলিভিশন।

লন্ডনে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইউকের উদ্যোগে আন্তর্জাতিক প্রতিবাদ সমাবেশ

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইউকের উদ্যোগে মঙ্গলবার বিকেল ৫টায় পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে এক আন্তর্জাতিক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সংঘটিত রামিসা হত্যা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, সাংবাদিক নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আশিকুল ইসলাম আশিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লাভলু লস্কর , ড. আজিজুল আম্বিয়া ও জাকির হোসেন সেলিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিবিসির সাবেক সাংবাদিক শামীম চৌধুরী। তিনি বলেন, একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য মানবাধিকার, আইনের শাসন এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি দেশে চলমান সহিংসতা, নারী নির্যাতন, সাংবাদিকদের ওপর হামলা এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বক্তারা বলেন, রামিসা হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক বিভিন্ন নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা, মানবাধিকার সুরক্ষা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

এ সময় বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী আব্দুল আহাদ চৌধুরী, আ.স.ম. মিসবা, মুজিবুল হক মনি, নাজমিন সুলতানা শিখা, মোহন মিয়া, আব্দুল কুদ্দুস, জহিরুল ইসলাম, হুমায়ুন কবীর, জামাল আহমদ, আংগুর আলী, জাকির হোসেন সেলিম, ফয়সল আহমদ,  আব্দুল হেলাল চৌধুরী সেলিম, মতব্বির হোসেন চুনু, হুমায়ুন কবির, আব্দুল জলিল চৌধুরী, আব্দুর রব, ছইল মিয়া, রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ সাহেদ রহমান, সাধারণ সম্পাদক আব্দুল বাছির, অ্যাডভোকেট বজলুর রশীদ, মুফতি আব্দুল ওদুদ, মুজিবুল হক মুজিব, ইমদাদুন খানম, জেসিকা চৌধুরী, রিপা আক্তার, শাহ লাভলী রহমান, জামিলা খানম, সাগর চৌধুরী মোহন, ময়না মিয়া, মকবুল হোসেন, নিজাম উদ্দিন, আব্দুস সাত্তার, নুরুল হক, মোহাম্মদ রুনু, সৈয়দ গোলাব মিয়া, আবুল হোসেন, একলিম মিয়া, নাজমুল হোসেন, জুবেল আহমদ বেলাল, শরীফ আলম, মো. গিয়াস উদ্দিন সোহাগ, সেলিম আহমেদ, রুমেল খান, মাসুম বিল্লাহ, আব্দুল হকসহ আরও অনেকে।

সমাবেশ শেষে বক্তারা বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনমত গড়ে তোলা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে তারা সকল ধরনের হত্যা, ধর্ষণ, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বিনোদন

ছবি: সংগৃহীত।

রাশমিকা এমন চোট পেলেন কী করে, বিস্মিত চিকিৎসক

সিনেমার দৃশ্য ধারণের সময় গুরুতর চোট পেয়েছেন ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রি ও বলিউডের নায়িকা রাশমিকা মানদানা। সেই আঘাতের ধরণ দেখে রীতিমত বিস্ময় প্রকাশ করেছেন চিকিৎসকরা।

‘রাণাবলী’ ও ‘মাইসা’ সিনেমার শুটিং নিয়ে দম ফেলার ফুরসত ছিল না রাশমিকার। দুই সিনেমাতেই রয়েছে মারপিট ও নাচের দৃশ্য।

এই দুই সিনেমার কোনো একটির নাচের দৃশ্যে শুটিং করতে গিয়ে নিতম্বে গুরুতর আঘাত লাগে রাশমিকার। আঘাত এতটাই গুরুতর যে তার নিতম্ব ও কোমরের মাঝে একটি পেশিতন্তু পুরোপুরি ছিঁড়ে গিয়েছে বলে জানিয়েছেন টাইমস অব ইন্ডিয়া।

চিকিৎসকদের দাবি, এই ধরনের চোট সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে দেখা যায়, যারা নিয়মিত কঠোর শারীরিক অনুশীলন করেন। তাই একজন অভিনেত্রীর ক্ষেত্রে এমন আঘাত দেখে তারা অবাক হয়েছে।

সুস্থ হওয়ার জন্য রাশমিকাকে আগামী দেড় মাস সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বিয়ে করেছে রাশমিকা ও বিজয় দেবরকোণ্ডা। বিয়ের পরে বিজয়ের সঙ্গে ‘রাণাবালী’ সিনেমায় অভিনয় করছেন এই নায়িকা। এর আগে দুজনের রসায়ন ধরা পড়েছে ‘অর্জুন রেড্ডী’, ‘ডিয়ার কমরেড’ ও ‘গীত গোবিন্দম’-এর মত দর্শকপ্রিয়তা পাওয়া সিনেমায়।

কিছু দিন আগেই মুক্তি পেয়েছে রাশমিকার ‘ককটেল ২’। সিনেমাটিতে ‘এ’ (কেবল প্রাপ্তবয়স্কদের জন্য) সার্টিফিকেট দেওয়া। অর্থাৎ, ১৮ বছরের কম বয়সিরা সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখতে পারবে না। ‘

সব মিলিয়ে সময় ভালোই যাচ্ছিল ‘পুষ্পা’ খ্যাত অভিনেত্রীর। এর মধ্যে তার আঘাতের খবরে উদ্বেগ প্রকাশ করে তার ভক্তরা।

খেলা

ছবি: সংগৃহীত।

লঙ্কা প্রিমিয়ার লিগে অভিষেক রাঙাতে পারলেন না রিপন মন্ডল

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) নিজের অভিষেক রাঙাতে পারলেন না বাংলাদেশের পেসার রিপন মন্ডল। কলম্বো কাপ্সের হয়ে মাঠে নেমে বিবর্ণ দিন কাটিয়েছেন দ্রুত গতির এই বোলার। মাত্র ২ ওভার বোলিংয়ের সুযোগ পেয়েছেন। তাতেই দিয়েছেন ৩৪ রান।

ওভারপ্রতি ১৭ রান দিয়ে খরুচে ছিলেন রিপন। ১২ বলের মধ্যে কেবল ১টি বল ডট করতে পেরেছেন রিপন।

টি-টোয়েন্টিতে সচরাচর নতুন বলে রিপনকে বোলিং করতে দেখা যায় না। ডেথ ওভারেই তাকে বেশি পাওয়া যায়। এছাড়া ইনিংসের মাঝে। কিন্তু নিজের অভিষেকে শুরুতেই বল পেয়ে যান রিপন। প্রথম ওভারেই ৪ বাউন্ডারি হজম করেন। চারিথ আসালাঙ্কা ২টি ও স্যাম হার্পার ২টি করে চার মারেন।

এরপর তাকে আর পাওয়ার প্লে’তে বোলিংয়ে আনেনি কলম্বো। ১৩তম ওভারে ফিরে এসে প্রথম দুই বল ঠিকঠাক করেন রিপন। মনে হচ্ছিল ছন্দ ফিরে পাবেন। কিন্তু পরের ৪ বলে ২টি চার ও ১টি ছক্কা হজম করে এলোমেলো হয়ে যান। এবারও তার ওভার থেকে আসে ১৭ রান।

কলম্বো তাকে আর বোলিংয়ে আনেনি। সব মিলিয়ে ১২ বলের মধ্যে ৬টি চার ও ১টি ছক্কা হজম করেন রিপন। রিপনের বাজে দিনে কলম্বোর অন্য বোলাররাও খুব একটা ভালো করতে পারেননি। তাদের সফলতম বোলার বাঁহাতি স্পিনার ওয়ানুজা সাহান। ৩ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। ৬ উইকেটে ২০১ রান করে গল গ্যালান্টস।