টাঙ্গাইলে নূরানী স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিচ্ছে ৮ হাজারের বেশি শিক্ষার্থী
টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের আয়োজনে নূরানী স্কলারশিপ-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। টাঙ্গাইল, জামালপুর, সিরাজগঞ্জ ও ময়মনসিংহ জেলার ২৫টি উপজেলায় পর্যায়ক্রমে আয়োজিত এ পরীক্ষায় চলতি বছর অংশ নিচ্ছে আট হাজারের বেশি শিক্ষার্থী। গত ১৮ নভেম্বর শুরু হওয়া এ পরীক্ষা চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।