যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা

হোসেন আলী, ঢাকা জেলা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৬, মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য মিছিল ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

 

মঙ্গলবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিলে যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাঁদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মিছিল শেষে নেতাকর্মীরা রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় নেতাকর্মীরা জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান স্মরণ করেন। পাশাপাশি সংগঠনের আদর্শ, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন।

বর্ণাঢ্য মিছিল ও শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালিত হয়।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়