জহুরুল ইসলাম সিটি সোসাইটির নির্বাচনে আলমগীর–কামাল প্যানেল নিয়ে ইতিবাচক আলোচনা, উন্নয়ন অব্যাহত রাখার প্রত্যাশা ভোটারদের
নিজস্ব প্রতিবেদক: || বিএমএফ টেলিভিশন
জহুরুল ইসলাম সিটি সোসাইটির ২০২৬–২০২৯ মেয়াদের আসন্ন নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের মধ্যে নির্বাচনী তৎপরতা চলছে। এর মধ্যে সভাপতি পদপ্রার্থী মোঃ আলমগীর হোসেন ঢালী ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম কামালের প্যানেল অন্যতম।
এর আগে এই দুই প্রার্থী সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারও তাঁরা নির্বাচনে অংশ নিয়ে সোসাইটির উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা, বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি আধুনিক ও সুশৃঙ্খল আবাসিক পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার তুলে ধরেছেন।
সোসাইটির ভোটার কামরুজ্জামান, ফায়সাল আহমদ ও শায়লা ফারজানা সভাপতি পদপ্রার্থী মোঃ আলমগীর হোসেন ঢালী এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম কামাল সম্পর্কে ইতিবাচক মতামত দিয়েছেন। তাঁদের মূল্যায়নে এই দুই প্রার্থীর পূর্বের দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং সোসাইটির উন্নয়ন অব্যাহত রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
তাঁদের প্রত্যাশা, আলমগীর হোসেন ঢালী ও এস এম কামাল নির্বাচিত হলে সোসাইটির চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি বাসিন্দাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আবাসিক পরিবেশের আরও উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
এই প্যানেলের নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গঠন। পাশাপাশি সোসাইটির সার্বিক উন্নয়ন, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং আধুনিক আবাসিক পরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
একটি আবাসিক সোসাইটির উন্নয়ন ধরে রাখতে অভিজ্ঞ নেতৃত্বের পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি ও বাসিন্দাদের সঙ্গে সমন্বয় গুরুত্বপূর্ণ। এ বিবেচনায় পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা করছেন এই প্যানেলের সমর্থকেরা।
এবারের নির্বাচনে একাধিক প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ভোটাররা প্রার্থীদের পূর্বের দায়িত্ব পালনের অভিজ্ঞতা, ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নসংক্রান্ত অঙ্গীকার বিবেচনায় নিয়ে তাঁদের পছন্দের নেতৃত্ব নির্বাচন করবেন।