মিরপুর ১০ গোলচত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রম | Mirpur 10 Cleaning Campaign |
হোসেন আলী, ঢাকা জেলা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
রাজধানী ঢাকার মিরপুর-১০ গোলচত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
নগরীর সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনসাধারণের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মিরপুর-১০ গোলচত্বর প্রতিদিন অসংখ্য মানুষের চলাচল ও যানবাহনের যাতায়াতের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। ফলে এ এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং স্বপ্ন পরিষ্কার পরিচ্ছন্ন নগরী গড়ার তাই ধারাবাহিকতা ক্লিন ঢাকা-গ্রিন ঢাকা উপপাদ্য নিয়ে আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম উদ্বোধন করা হলো।
তিনি জানায়, পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে শুধু সিটি করপোরেশনের উদ্যোগই নয়, প্রয়োজন নগরবাসীর সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং জনসাধারণের চলাচলের স্থান পরিষ্কার রাখার মাধ্যমে একটি সুন্দর ও বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব।
এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে নগরীর পরিবেশ উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
রাজধানী ঢাকাকে আরও পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য করে তুলতে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং নাগরিকদের সম্পৃক্ত করা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রশাসক শফিকুল ইসলাম খান