আলামপুর মেডিকেল সিটি প্রকল্প এলাকা পরিদর্শন করলেন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ

কুষ্টিয়া প্রতিনিধি | || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:১০, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

কুষ্টিয়ায় প্রস্তাবিত আলামপুর মেডিকেল সিটি প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় ও সংশ্লিষ্ট জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে তাঁরা প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের ঢাকা, বাংলাদেশ পর্যায়ের প্রতিনিধি হাবিবুর রহমান; খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আরিফ সেখ; নড়াইল ও গোপালগঞ্জ জেলার প্রতিনিধি মোঃ সাজ্জাদ ফকির; নড়াইল জেলা কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ্ আল্ বারি; মেহেরপুর জেলা কমিটির সভাপতি মুছাঃ আসমা (মিস্টি পারভীন); মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ বজলুর রশিদ এবং নড়াইল জেলা কমিটির সদস্য নুরুল ইসলাম।

পরিদর্শনকালে তাঁরা আলামপুর মেডিকেল সিটি প্রকল্পের পরিকল্পনা, সম্ভাবনা ও ভবিষ্যৎ বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে কুষ্টিয়াসহ আশপাশের জেলার মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, আলামপুর মেডিকেল সিটিতে ৫০০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক আঞ্চলিক হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর লক্ষ্য হলো স্থানীয় পর্যায়ে উন্নত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং চিকিৎসার জন্য দূরবর্তী বড় শহরের ওপর নির্ভরতা কমাতে ভূমিকা রাখা।

প্রকল্পটি বাস্তবায়িত হলে কুষ্টিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়