ইতালির মনফালকনে যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ১২:০৬, মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩২
ধারণকৃত ছবি

ধারণকৃত ছবি

যুব ঐক্য ও প্রগতির স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মনফালকনে গরিঝিয়া শাখা, ইতালির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গত ১২ এপ্রিল (রোববার) স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শে গড়া যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপির সাবেক কমিটির সিনিয়র নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন। তারা আগামী দিনে একটি শক্তিশালী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও সাংগঠনিক পরামর্শ প্রদান করেন।

মনফালকনে যুবদলের আহ্বায়ক আলাদিন আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মিনহাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন—
সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ, যুগ্ম আহ্বায়ক রাজিব শেখ, রোমান ইসলাম, রিয়াজ হাওলাদার, ইকবাল হোসেন, জুবাইদ মিয়া এবং আহ্বায়ক সদস্য তামিম ইসলাম তোহা।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন শুভ আহমেদ, সিমান্ত মিয়া সহ যুবদলের অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা যুব ঐক্য, সংগঠনকে গতিশীল করা এবং ভবিষ্যতে আরও শক্তিশালী নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়