শিরোনাম

ব্রাজিলে ১৫ বছর বয়সী ফুটবলারকে গুলি করে হত্যা জ্বালানি তেলের দরপতন হলেও বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম রাজউকের ফ্ল্যাট বরাদ্দের লটারি ৪ আগস্ট হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর দুঃখজনক: হাসনাত আবদুল্লাহ ক্যারিয়ারে এই প্রথম রাজনৈতিক ও কূটনৈতিক পরীক্ষার মুখে মুখ্যমন্ত্রী বিজয়
ছবি: বিএমএফ টেলিভিশন।

লন্ডনে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইউকের উদ্যোগে আন্তর্জাতিক প্রতিবাদ সমাবেশ

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইউকের উদ্যোগে মঙ্গলবার বিকেল ৫টায় পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে এক আন্তর্জাতিক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সংঘটিত রামিসা হত্যা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, সাংবাদিক নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আশিকুল ইসলাম আশিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লাভলু লস্কর , ড. আজিজুল আম্বিয়া ও জাকির হোসেন সেলিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিবিসির সাবেক সাংবাদিক শামীম চৌধুরী। তিনি বলেন, একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য মানবাধিকার, আইনের শাসন এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি দেশে চলমান সহিংসতা, নারী নির্যাতন, সাংবাদিকদের ওপর হামলা এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বক্তারা বলেন, রামিসা হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক বিভিন্ন নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা, মানবাধিকার সুরক্ষা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

এ সময় বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী আব্দুল আহাদ চৌধুরী, আ.স.ম. মিসবা, মুজিবুল হক মনি, নাজমিন সুলতানা শিখা, মোহন মিয়া, আব্দুল কুদ্দুস, জহিরুল ইসলাম, হুমায়ুন কবীর, জামাল আহমদ, আংগুর আলী, জাকির হোসেন সেলিম, ফয়সল আহমদ,  আব্দুল হেলাল চৌধুরী সেলিম, মতব্বির হোসেন চুনু, হুমায়ুন কবির, আব্দুল জলিল চৌধুরী, আব্দুর রব, ছইল মিয়া, রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ সাহেদ রহমান, সাধারণ সম্পাদক আব্দুল বাছির, অ্যাডভোকেট বজলুর রশীদ, মুফতি আব্দুল ওদুদ, মুজিবুল হক মুজিব, ইমদাদুন খানম, জেসিকা চৌধুরী, রিপা আক্তার, শাহ লাভলী রহমান, জামিলা খানম, সাগর চৌধুরী মোহন, ময়না মিয়া, মকবুল হোসেন, নিজাম উদ্দিন, আব্দুস সাত্তার, নুরুল হক, মোহাম্মদ রুনু, সৈয়দ গোলাব মিয়া, আবুল হোসেন, একলিম মিয়া, নাজমুল হোসেন, জুবেল আহমদ বেলাল, শরীফ আলম, মো. গিয়াস উদ্দিন সোহাগ, সেলিম আহমেদ, রুমেল খান, মাসুম বিল্লাহ, আব্দুল হকসহ আরও অনেকে।

সমাবেশ শেষে বক্তারা বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনমত গড়ে তোলা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে তারা সকল ধরনের হত্যা, ধর্ষণ, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বিনোদন

ছবি: সংগৃহীত।

রাশমিকা এমন চোট পেলেন কী করে, বিস্মিত চিকিৎসক

সিনেমার দৃশ্য ধারণের সময় গুরুতর চোট পেয়েছেন ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রি ও বলিউডের নায়িকা রাশমিকা মানদানা। সেই আঘাতের ধরণ দেখে রীতিমত বিস্ময় প্রকাশ করেছেন চিকিৎসকরা।

‘রাণাবলী’ ও ‘মাইসা’ সিনেমার শুটিং নিয়ে দম ফেলার ফুরসত ছিল না রাশমিকার। দুই সিনেমাতেই রয়েছে মারপিট ও নাচের দৃশ্য।

এই দুই সিনেমার কোনো একটির নাচের দৃশ্যে শুটিং করতে গিয়ে নিতম্বে গুরুতর আঘাত লাগে রাশমিকার। আঘাত এতটাই গুরুতর যে তার নিতম্ব ও কোমরের মাঝে একটি পেশিতন্তু পুরোপুরি ছিঁড়ে গিয়েছে বলে জানিয়েছেন টাইমস অব ইন্ডিয়া।

চিকিৎসকদের দাবি, এই ধরনের চোট সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে দেখা যায়, যারা নিয়মিত কঠোর শারীরিক অনুশীলন করেন। তাই একজন অভিনেত্রীর ক্ষেত্রে এমন আঘাত দেখে তারা অবাক হয়েছে।

সুস্থ হওয়ার জন্য রাশমিকাকে আগামী দেড় মাস সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বিয়ে করেছে রাশমিকা ও বিজয় দেবরকোণ্ডা। বিয়ের পরে বিজয়ের সঙ্গে ‘রাণাবালী’ সিনেমায় অভিনয় করছেন এই নায়িকা। এর আগে দুজনের রসায়ন ধরা পড়েছে ‘অর্জুন রেড্ডী’, ‘ডিয়ার কমরেড’ ও ‘গীত গোবিন্দম’-এর মত দর্শকপ্রিয়তা পাওয়া সিনেমায়।

কিছু দিন আগেই মুক্তি পেয়েছে রাশমিকার ‘ককটেল ২’। সিনেমাটিতে ‘এ’ (কেবল প্রাপ্তবয়স্কদের জন্য) সার্টিফিকেট দেওয়া। অর্থাৎ, ১৮ বছরের কম বয়সিরা সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখতে পারবে না। ‘

সব মিলিয়ে সময় ভালোই যাচ্ছিল ‘পুষ্পা’ খ্যাত অভিনেত্রীর। এর মধ্যে তার আঘাতের খবরে উদ্বেগ প্রকাশ করে তার ভক্তরা।

খেলা

ছবি: সংগৃহীত।

ব্রাজিলে ১৫ বছর বয়সী ফুটবলারকে গুলি করে হত্যা

ব্রাজিলে বন্দুকধারীদের গুলিতে মিকায়েল লিয়ান্দ্রো (১৫) নামে এক ফুটবলার নিহত হয়েছেন। তিনি ব্রাজিলিয়ান লিগের ক্লাব সাও পাওলোর যুব দলের সাবেক ফুটবলার ছিলেন।

শনিবার (১ আগস্ট) আলাগোয়াস অঙ্গরাজ্যের রাজধানী মাসেও শহরে একটি প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তে জানায়, দক্ষিণাঞ্চলের পন্তাল দা বাররা এলাকায় ম্যাচে অংশ নেওয়ার সময় হামলার শিকার হন মিকায়েল।

ব্রাজিলের সিভিল পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মিকায়েলকে ভুলবশত লক্ষ্যবস্তু বানানো হয়েছিল। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত স্টেট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আলাগোয়াসের বাসিন্দা মিকায়েল চলতি বছরের প্রথমার্ধে সাও পাওলোর বয়সভিত্তিক দলের হয়ে খেলতে গিয়ে কোপা ফিক্টর শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেন। পরে নিজ শহর মাসেওতে ফিরে সিএসএ ক্লাবের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে অনুশীলন শুরু করেন।

মিকায়েলের ক্লাব সাও পাওলো এক শোকবার্তায় জানায়, আমাদের অনূর্ধ্ব-১৫ দলের সদস্য মিকায়েল লিয়ান্দ্রোর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে তার পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। একই সঙ্গে এ নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ঘটনার পর হোমিসাইড অ্যান্ড পারসোনাল প্রোটেকশন ডিভিশনের কর্মকর্তা উয়েসলেই লিমার নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে। পুলিশ প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে।

তদন্তকারীদের ধারণা, মাদক পাচার-সংশ্লিষ্ট অপরাধী চক্রের দ্বন্দ্বের জেরে এ হামলা হয়ে থাকতে পারে। তবে মিকায়েল ওই সংঘর্ষের লক্ষ্য ছিলেন না, তিনি ভুলবশত গুলির শিকার হয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

এ ঘটনায় মিকায়েল ছাড়াও আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের পরিচয় ও শারীরিক অবস্থার বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।