কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরিফুজ্জামান || বিএমএফ টেলিভিশন
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সার্ধশতবর্ষ উৎসব উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে সার্ধশতবর্ষ উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা বেগম, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোহা. লতিফুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা আবু তৈয়ব ও মো. ইউনুচ আলী।
উদ্বোধনী আয়োজন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষাক্ষেত্রে অবদানের বিষয় তুলে ধরা হয়। পরে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।