গভীর রাতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে ভেড়ামারা উপজেলায়
মোঃ সাগর আলী বিশেষ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চক ভেড়ামারা গ্রামে মোঃ রাকিব ইসলামের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেড়ামারা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সহকারী সেক্রেটারি ও ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ড. নূরুল আমীন জসিম, ভেড়ামারা উপজেলা শাখার নবনির্বাচিত আমীর হাফেজ ওহিদুল ইসলাম, ভেড়ামারা পৌর আমীর হাবিবুর রহমান এবং বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা জহুরুল ইসলাম।
নেতৃবৃন্দ এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান।