আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে গৌরীপুরে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ১২:৪৪, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
নিজস্ব ছবি

নিজস্ব ছবি

ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ঈশ্বরগঞ্জের ১০ নম্বর তারুন্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম পলাশ।

জানা গেছে, গত ১৯ নভেম্বর রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে গৌরীপুর উপজেলার চন্দ্রপাড়া মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাঁকে আদালতে পাঠানোর উদ্যোগ নেয়।

মামলার নথিতে জাহিদুল ইসলামের পাশাপাশি মো. ইয়াসিন নামে আরও একজনের গ্রেপ্তারের তথ্য রয়েছে। নথি অনুযায়ী, তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ আনা হয়েছে।

এদিকে, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করতে গিয়ে পুলিশের হাতে আটকের বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়