রাজধানীর আফতাবনগরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে জহুরুল ইসলাম সিটি সোসাইটির নির্বাচন
হোসেন আলী, ঢাকা জেলা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
রাজধানীর আফতাবনগর জহুরুল ইসলাম সিটি সোসাইটির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন ভোটাররা। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ। ভোটাধিকার প্রয়োগ শেষে অনেক ভোটার তাঁদের পছন্দের প্রার্থীদের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
এদিকে, প্রার্থীরাও নিজেদের বিজয় নিয়ে আশাবাদী। নির্বাচন সংশ্লিষ্টদের প্রত্যাশা, ভোটগ্রহণের শেষ পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।
এখনো চলছে ভোটগ্রহণ। ভোট শেষ হওয়ার পর শুরু হবে ভোট গণনা। এরপর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার মধ্য দিয়ে জানা যাবে কারা পাচ্ছেন আফতাবনগর জহুরুল ইসলাম সিটি সোসাইটির আগামী দিনের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব।
সব মিলিয়ে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে এগিয়ে চলছে আফতাবনগর জহুরুল ইসলাম সিটি সোসাইটির এবারের নির্বাচন।