আলিমে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

ডেক্স রিপোর্ট || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:০৭, রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০২৬ সালের আলিম  সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। পরীক্ষার প্রবেশপত্রসহ প্রয়োজনীয় নথি ডাউনলোড ও প্রিন্ট করার জন্য সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের আলিম সম্পূরক পরীক্ষার্থীদের প্রবেশপত্র, ডিআর শিট, স্বাক্ষরলিপি এবং কেন্দ্রের পরিসংখ্যানসংক্রান্ত তথ্য বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের ওয়েবসাইট থেকে এসব নথি ডাউনলোড করে প্রয়োজনীয় সংখ্যক কপি প্রিন্ট করতে বলা হয়েছে।

বোর্ড জানিয়েছে, সম্পূরক পরীক্ষার যাবতীয় প্রস্তুতি ও আনুষঙ্গিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়