রাঙ্গাবালীতে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৬, উদযাপন
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে প্রাণি সম্পদের ভূমিকা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান বক্তব্য দেন। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়ন, মানুষের পুষ্টি চাহিদা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপশু পালন, প্রাণিসম্পদের সঠিক পরিচর্যা ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক মো. জব্বার, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, সরকারি এআই টেকনিশিয়ানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
র্যালিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপশু পালন, প্রাণিসম্পদের উন্নয়ন ও আধুনিক ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, মানুষের পুষ্টি চাহিদা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের অবদান ও সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, রাঙ্গাবালী, পটুয়াখালীর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।