বনশ্রীতে জাপান বাংলাদেশ মার্শাল আর্টস একাডেমির যাত্রা শুরু

আউলাদ হোসাইন || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ১২:২৬, মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

রাজধানীর বনশ্রীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জাপান বাংলাদেশ মার্শাল আর্টস একাডেমি’। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির উদ্বোধন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর বনশ্রী সি ব্লকের ৩১ নম্বর হাউস, ৩ নম্বর রোডে প্রতিষ্ঠিত একাডেমিটির চেয়ারম্যান আব্দুল শুক্কুর আলী শিকদার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মার্শাল আর্টস প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, আত্মবিশ্বাসী এবং আত্মরক্ষায় দক্ষ করে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ একাডেমির মাধ্যমে শিশু, কিশোর ও তরুণদের মার্শাল আর্টস প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে। পাশাপাশি আত্মরক্ষার কৌশল, শৃঙ্খলা ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়