শিরোনাম

আলোর বাতিঘর: শিক্ষক আবদুল হামিদ জেলা আহ্বায়ককে ‘অযোগ্য’ বলায় এনসিপি নেতাকে শোকজ চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী মা হওয়ার গুঞ্জনের পর যে সিদ্ধান্তের কথা জানালেন সামান্থা ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!
ছবি: বিএমএফ টেলিভিশন।

লন্ডনে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইউকের উদ্যোগে আন্তর্জাতিক প্রতিবাদ সমাবেশ

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইউকের উদ্যোগে মঙ্গলবার বিকেল ৫টায় পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে এক আন্তর্জাতিক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সংঘটিত রামিসা হত্যা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, সাংবাদিক নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আশিকুল ইসলাম আশিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লাভলু লস্কর , ড. আজিজুল আম্বিয়া ও জাকির হোসেন সেলিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিবিসির সাবেক সাংবাদিক শামীম চৌধুরী। তিনি বলেন, একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য মানবাধিকার, আইনের শাসন এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি দেশে চলমান সহিংসতা, নারী নির্যাতন, সাংবাদিকদের ওপর হামলা এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বক্তারা বলেন, রামিসা হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক বিভিন্ন নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা, মানবাধিকার সুরক্ষা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

এ সময় বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী আব্দুল আহাদ চৌধুরী, আ.স.ম. মিসবা, মুজিবুল হক মনি, নাজমিন সুলতানা শিখা, মোহন মিয়া, আব্দুল কুদ্দুস, জহিরুল ইসলাম, হুমায়ুন কবীর, জামাল আহমদ, আংগুর আলী, জাকির হোসেন সেলিম, ফয়সল আহমদ,  আব্দুল হেলাল চৌধুরী সেলিম, মতব্বির হোসেন চুনু, হুমায়ুন কবির, আব্দুল জলিল চৌধুরী, আব্দুর রব, ছইল মিয়া, রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ সাহেদ রহমান, সাধারণ সম্পাদক আব্দুল বাছির, অ্যাডভোকেট বজলুর রশীদ, মুফতি আব্দুল ওদুদ, মুজিবুল হক মুজিব, ইমদাদুন খানম, জেসিকা চৌধুরী, রিপা আক্তার, শাহ লাভলী রহমান, জামিলা খানম, সাগর চৌধুরী মোহন, ময়না মিয়া, মকবুল হোসেন, নিজাম উদ্দিন, আব্দুস সাত্তার, নুরুল হক, মোহাম্মদ রুনু, সৈয়দ গোলাব মিয়া, আবুল হোসেন, একলিম মিয়া, নাজমুল হোসেন, জুবেল আহমদ বেলাল, শরীফ আলম, মো. গিয়াস উদ্দিন সোহাগ, সেলিম আহমেদ, রুমেল খান, মাসুম বিল্লাহ, আব্দুল হকসহ আরও অনেকে।

সমাবেশ শেষে বক্তারা বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনমত গড়ে তোলা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে তারা সকল ধরনের হত্যা, ধর্ষণ, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বিনোদন

ছবি: সংগৃহীত।

মা হওয়ার গুঞ্জনের পর যে সিদ্ধান্তের কথা জানালেন সামান্থা

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনায় সিলমোহর দিলেন। ‘মা ইনতি বঙ্গারাম’ সিনেমার সাফল্য উদযাপনের অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে অভিনেত্রী মা হওয়ার কথা স্বীকার করে নেন। 

সম্প্রতি সিনেমার প্রচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সামান্থা। সেখানে তার স্ফীতোদরের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসে। 

এরপর অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র জানায়, সত্যিই অভিনেত্রী মা হতে চলেছেন। অবশেষে বুধবার (২৪ জুন) সেই প্রচার অনুষ্ঠানের সামনেই স্বীকার করে নেন অভিনেত্রী— তিনি মা হতে চলেছেন।

এর পাশাপাশি তিনি আরও জানান, এ মুহূর্তে যে কাজগুলো হাতে রয়েছে, সেগুলো শেষ করার পর তিনি কিছু দিনের জন্য বিরতি নেবেন। 

সামান্থা বলেন, এরপর আমার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে কিছু দিনের বিরতি নিতে হবে। আমাকে মাতৃত্বকালীন ছুটি নিতে হবে। তারপর আমি আবার আমার ভক্ত-অনুরাগীদের জন্য নতুন সিনেমা নিয়ে ফিরব।

‘মা ইনতি বঙ্গারাম’ সিনেমার প্রচার অনুষ্ঠানে দেখা যায়, সামান্থার পরনে ছিল আসমানি রঙের টি-শার্ট ও জিন্স প্যান্ট। সেই ভিডিও দেখে সামাজিক মাধ্যমের নেটিজেনদের একাংশ শুভেচ্ছা জানাতে শুরু করেন সামান্থাকে।

নেটিজেনদের দাবি— সামান্থার স্ফীতোদর স্পষ্ট বোঝা যাচ্ছে। এক নেটিজেন লিখেছেন— আমি খুশিতে কাঁদছি। আরেক নেটিজেন লিখেছেন— সামান্থা এবার প্রাণভরে আনন্দে থাকুক।

জানা গেছে,  আগামী ডিসেম্বর মাসে নাকি ভূমিষ্ঠ হতে পারে রাজ ও সামান্থার দম্পতির প্রথম সন্তান। সামান্থা এখন গর্ভাবস্থার প্রথম তিন মাসে রয়েছেন। এ খবরে তারকা দম্পতি ভীষণ খুশি। বিশেষ করে সামান্থা। কারণ তিনি সবসময়ই মা হতে চেয়েছিলেন। খুব সচেতনভাবেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছিলেন।

উল্লেখ্য, সামান্থা রুথ প্রভু এর আগে অভিনেতা নাগ চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ভুগেছিলেন। এর পাশাপাশি শারীরিক অসুস্থতাতেও ভুগেছিলেন তিনি। ২০২৫ সালের ১ ডিসেম্বর রাজ নিদিমোরুর সঙ্গে ঘরোয়া পরিবেশে বিয়ে সারেন সামান্থা।


 

খেলা

ছবি: সংগৃহীত।

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

ফুটবল বিশ্বে সবচেয়ে আলোচিত দুই দেশ হলো ব্রাজিল ও আর্জেন্টিনা। এই দুই দেশের ম্যাচ দেখতে মুখিয়ে থাকে ফুটবল ভক্তরা। আর সেটা যদি বিশ্বকাপের মতো মঞ্চে হয়, তাহলেও কথায় নেই। সবশেষ ১৯৯০ সালে বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে খেলেছিল ব্রাজিল।

 এরপর কেটে গেছে প্রায় ৩ যুগ, কিন্তু দেখা হয়নি ব্রাজিল-আর্জেন্টিনার। তবে ভক্তদের সেই অপেক্ষা শেষ হতে পারে এই বিশ্বকাপে। সমীকরণ মিলে গেলে চলমান বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা।

গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে ‘জে’ গ্রুগের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে তারা মাঠে নামবে জর্ডানের বিপক্ষে, সবঠিক থাকলে শেষ ম্যাচেও জয় নিশ্চিত হতে যাচ্ছে আলবিসেলেস্তাদের। দ্বিতীয় রাউন্ডে তারা খেলবে ‘এইচ’ গ্রুপের রানার্স আপদের বিপক্ষে। যেখানে এগিয়ে রয়েছে লাতিন আমেরিকার আরেক দেশ উরুগুয়ে।

 অন্যদিকে বিশ্বকাপের শুরুটা ভালো করতে না পারলেও হাইতিকে ও স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা ব্রাজিল। পরের রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে জাপান।

ফলে ব্রাজিল-আর্জেন্টিনা এই অবস্থানের থেকে যদি দ্বিতীয়, তৃতীয় ও কোয়ার্টার ফাইনালের বাঁধা পেরোতে পারে তাহলে সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল।

বিশ্বকাপে (মূল পর্ব) আর্জেন্টিনা ও ব্রাজিল সবশেষ ১৯৯০ সালের ২৪ জুন মুখোমুখি হয়েছিল। ইতালির তুরিনে অনুষ্ঠিত ১৯৯০ বিশ্বকাপের সেই হাইভোল্টেজ ‘রাউন্ড অব সিক্সটিন’ (দ্বিতীয় রাউন্ড) ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে পরাজিত করেছিল আর্জেন্টিনা।

ম্যাচের ৮১তম মিনিটে ডিয়েগো ম্যারাডোনার দুর্দান্ত এক অ্যাসিস্ট থেকে আর্জেন্টিনার পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন ফরোয়ার্ড ক্লদিও ক্যানিজিয়া। বিশ্বকাপে নকআউট পর্বে এটিই দুই দলের একমাত্র লড়াই।

ফলে সেমিফাইনালে দেখালে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে যেতে চাইবে সেলেসাওরা। অন্যদিকে নিজেদের চতুর্থ শিরোপা জিততেও মরিয়া মেসির দল।