যশোরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা ২০২৬ অনুষ্ঠিত
উত্তম কুমার শীল (যশোর): || বিএমএফ টেলিভিশন
যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা ২০২৬’।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জেলা কার্যালয়, যশোরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়েছে।
১৯ জুন ২০১৬ (শুক্রবার) বিকেল ৪.০০ টায় শহরের মুন্সি মেহেরুল্লা ময়দানে (টাউন হল মাঠ) মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এই মেলা আগামী ২৮ জুন ২০২৬ পর্যন্ত প্রতিদিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে যশোর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব, মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক জনাব দেলোয়ার হোসেন খান খোকন।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি এবং বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী পর্ব শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রশংসা করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধাণ অথিতি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত, (এমপি) ও যশোর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব, মোহাম্মদ আশেক হাসান সমাপনি বক্তব্যের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আয়োজকরা জানান, স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসার, দেশীয় পণ্যের প্রচার এবং নতুন উদ্যোক্তা তৈরি ও তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে সহায়তা করার লক্ষ্যেই প্রতি বছরের ন্যায় এবারও এই মেলার আয়োজন করা হয়েছে। ১০ দিনব্যাপী এই মেলায় যশোরের ঐতিহ্যবাহী হস্তশিল্প, জামদানি ও বুটিকস পণ্য, মৃৎশিল্প, চামড়াজাত পণ্য এবং প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রীসহ বিভিন্ন পণ্যের স্টল স্থান পেয়েছে।