বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু ও আলেমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সুবিধাবঞ্চিত শিশু ও আলেমদের সম্মানে বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৪ মার্চ) বিকেলে রাজধানীর বনশ্রী প্রেসক্লাব মিলনায়তনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি ভিডিও কলে বক্তব্য রাখেন। তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোই এই পবিত্র মাসের প্রকৃত শিক্ষা। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনশ্রীর বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন,
জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক কাজী শাহ আলম রাজা , সদস্য সচিব কামরুল জামান , খিলগাঁও থানা বিএনপির যুগ্ন আহবায়ক জামিলুর রহমান নয়ন , বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব জাকির হোসেন , সাইদুন বশীর রিপন , প্রেসক্লাবের উপদেষ্টা ইকবাল খান জাহিদ , বিশিষ্ট সমাজসেবক একে এম খালেদ সাইফুল বুলবুল , সালাউদ্দীন ব্যাপারী ,
সানজি গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাজেদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের সভাপতি মোসলেহ উদ্দিন বাবলু পণ্ডিত। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং সার্বিক দায়িত্ব পালন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রাসেল। উপস্থাপনায় ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য মশিউর রহমান খান।
কুরআন তেলওয়াত করেন শাহরুম সূর্যম।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সুবিধাবঞ্চিত শিশু ও আলেমদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের সকল সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।