শিরোনাম

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানোয় আমিরাতে বাংলাদেশিসহ গ্রেফতার ৩৫ ইরানের পর যে দেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন ট্রাম্প যুদ্ধ আর ট্রাম্পের হাতে নেই, হিসাব পাল্টে দিয়েছে ইরান জ্বালানি সরবরাহ নিয়ে সুখবর দিলেন পাম্প মালিকরা প্রতিবেশী দেশে হামলার দায় অস্বীকার ইরানের, নেপথ্যে ‘শত্রুপক্ষ’ বলে দাবি
ছবি: সংগৃহীত।

আ.লীগ সরকার পতনের দিন বঙ্গভবনে কী ঘটেছিল, জানালেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনটা জনবিস্ফোরণে রূপ নেয়। সেদিন কেউই আঁচ করতে পারেনি যে কী হতে চলেছে। সম্প্রতি বঙ্গভবনে নিজ কার্যালয়ে বেসরকারি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সেই দিনের স্মৃতিচারণা করেন।


রাষ্ট্রপতি বলেন, ‘যখন বিক্ষোভকারীরা গণভবন অভিমুখে, তখন আমাকে জানানো হলো, যেকোনো মুহূর্তে প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন। ১২টার সময় আমাকে জানানো হলো, উনি প্রস্তুতি নিচ্ছেন বঙ্গভবনে আসার। এর আগে আমরা আঁচই করতে পারিনি যে আসলে ঘটনা কী ঘটতে যাচ্ছে। তবে উনি যখন এখানে আসবেন বলছেন এবং হেলিকপ্টারও রেডি, তখন আমরা ঘটনার ভয়াবহতা সম্পর্কে ধারণা করতে পারি।’


‘এখানে সিকিউরিটি যারা ছিল, সবাই পজিশন নিয়ে নিল। দুপুর সাড়ে ১২টার দিকে জানানো হলো, না, উনি আসছেন না। আসছেন না যখন জেনেছি, তখন আমরাও সতর্ক ছিলাম। কিছুক্ষণ পরেই শুনলাম, উনি দেশ ছেড়েছেন। একসময় জানতে পারলাম, উনি অলরেডি দেশের বাইরে চলে গেছেন। সব মিলিয়ে ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে সামগ্রিক ঘটনাপ্রবাহের খুব দ্রুত পরিবর্তন দেখতে পাচ্ছিলাম।’


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘সেদিন বিকেল ৩টার দিকে প্রথমে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আমাকে টেলিফোনে সব ঘটনা অবহিত করেন। সশস্ত্র বিভাগ থেকেও আমাকে জানানো হয়। পরে জানানো হলো, ওয়াকার সাহেব সাংবাদিকদের সামনে সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে একটা ব্রিফিং দেবেন।’


‘উনি ব্রিফিং দিলেন, আমরা টেলিভিশনে দেখলাম। উনি বললেন, প্রধানমন্ত্রী দেশত্যাগ করেছেন। তো দেশবাসী আশ্বস্ত হলো যে উনি অলরেডি দেশান্তরী হয়েছেন। তারপর আমাকে সেনাপ্রধান ফোন করে জানালেন যে তারা আসছেন। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী প্রধান—তিনজনই বঙ্গভবনে এলেন। এসে আমার সঙ্গে উদ্ভূত সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসলেন।’
‘তখন আমাদের প্রায় কিংকর্তব্যবিমূঢ় অবস্থা। কী করা যায়, কিভাবে কী হবে—এসব নিয়ে আমরা আলোচনা করলাম প্রায় দুই থেকে তিন ঘণ্টা। সিদ্ধান্ত হলো, সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ডাকা হবে। এই কাজে সেনাবাহিনীর টিম নিযুক্ত ছিল। তারপর উনারা চলে গেলেন। সেনা সদরে দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একত্র করা হলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যেও কেউ কেউ ছিল। তখন যাদের পাওয়া গেছে, তাদেরকে নিয়েই আবার তারা বঙ্গভবনে আসেন। আমরা আবার বৈঠকে বসি।’


‘বঙ্গভবনের এই বৈঠকে আমরা দেশের শান্তি ও স্থিতিশীলতার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়েছি। কিভাবে, কোন ধরনের সিদ্ধান্ত নিলে দেশের মানুষকে স্বস্তি ফিরিয়ে দেওয়া যায়, সে বিষয়ে দীর্ঘ আলোচনার আয়োজন হয়। আমার সভাপতিত্বে সভা হলো। সেনাপ্রধান সঞ্চালনা করলেন। সেখানে তিনি পুরো পরিস্থিতির ব্যাখ্যা দিলেন।’


রাষ্ট্রপতি বলেন, ‘সেই বৈঠকে সম্মিলিতভাবে কয়েকটি প্রস্তাব আসে। বিশেষ করে, মূল তিনটি প্রস্তাব উত্থাপন করা হয়। এগুলো হলো—তত্ত্বাবধায়ক সরকার, সর্বদলীয় বা জাতীয় সরকার এবং অন্তর্বর্তী সরকার। যে নামেই ডাকা হোক না কেন, লক্ষ্য-উদ্দেশ্য থাকবে অভিন্ন। তত্ত্বাবধায়ক সরকার বললে হয়তো ওয়ান-ইলেভেনের মতো শোনায়। আবার সর্বদলীয় বা জাতীয় সরকার বললে দীর্ঘমেয়াদি সরকারও হয়ে যেতে পারে। তো, নানা বিবেচনায় আমাদের বিজ্ঞ রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেন যে অন্তর্বর্তী সরকারই গঠন করা উচিত।’


‘এই সিদ্ধান্ত হলো আর আমার ওপর দায়িত্ব পড়ল জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জাতিকে আশ্বস্ত করার। আর তারা নিজেদের মধ্যে আলোচনা করে সব ঠিক করবেন সরকারের গঠন প্রণালীটা। এই সিদ্ধান্ত হওয়ার পর প্রফেসর আসিফ নজরুল সাংবাদিকদের কাছে পরিস্থিতির অগ্রগতি তুলে ধরেন। আমাকে ভাষণ দিতে হলো রাত ১১টার সময়। আর অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়া তাদের হাতে ছেড়ে দেওয়া হলো। সেনাবাহিনী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আলাপ করে এটা করবেন। সেনাবাহিনী থাকবে, সহায়তা করবে সব কিছুতে।’
সূত্র : কালের কণ্ঠ।
 

বিনোদন

ছবি: সংগৃহীত।

নিজের নাম থেকে বাবার নামের আদ্যাক্ষর সরিয়েছেন বিজয় থালাপাতির ছেলে

অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে পরকীয়ার অভিযোগে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন এখন টালমাটাল। বিচ্ছেদের মামলা করেছেন স্ত্রী সঙ্গীতা স্বর্নালিঙ্গম।

স্ত্রীর মামলার পর এবার বড় পদক্ষেপ নিলেন অভিনেতার ছেলে জ্যাসন সঞ্জয়। ইন্ডাস্ট্রির এই নবীন পরিচালক নিজের নামের পাশ থেকে বাবার নামের আদ্যাক্ষর (বিজয় নামের 'ভি') সরিয়ে ফেলেছেন। সম্প্রতি বাবার বিবাহবহির্ভূত সম্পর্কের বিতর্ক জোরালো হওয়ায় সামাজিকমাধ্যমে বাবাকে আনফলো করেছেন বলেও শোনা যাচ্ছে।

তামিল চলচ্চিত্র জগতে তারকা সন্তানদের মধ্যে বাবার নামের আদ্যাক্ষর সন্তানের নামের পূর্বে রাখার প্রচলন রয়েছে। এতদিন সেই নিয়ম মেনে চলতেন সঞ্জয়ও। যদিও এই নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি সঞ্জয় বা সঙ্গীতা কেউই।

গত কয়েক দিন ধরেই বিজয়-সঙ্গীতার সম্পর্কের টানাপড়েন নিয়ে বিনোদন জগতে চলছে নানা আলোচনা। আদালত আগামী ২০ এপ্রিল বিজয়কে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। ওই দিনই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। সঙ্গীতার অভিযোগ, ২০২১ সাল থেকেই বিজয় এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে লিপ্ত। বারবার প্রতিশ্রুতি দিলেও বিজয় সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেননি।


 

খেলা

ছবি: সংগৃহীত।

গুলেরের ৬৮ মিটার দূরের অসাধারণ গোল, বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল

লা লিগায় শিরোপা লড়াইতে প্রতিটি ম্যাচ এখন গুরুত্বপূর্ণ। গত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে এলচের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদ ৪-১ গোলে জিতেছে। এই জয়ের ফলে এক ম্যাচ বেশি খেলে রিয়াল বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান ১-এ নামিয়েছে।

ম্যাচের ৮৯ মিনিটে রিয়ালের তুর্কি মিডফিল্ডার আরদা গুলের একটি অবিশ্বাস্য গোল করেন। প্রতিপক্ষের ভুল পাসে বল পেয়ে নিজের অর্ধ থেকে ৬৮ মিটার দূর থেকে শট নেন গুলের, যা গোলরক্ষক প্রতিহত করতে পারেননি। সামাজিক মাধ্যমে অনেকেই এটিকে পুসকাস অ্যাওয়ার্ডের দাবিদার হিসেবে দেখছেন।

এর আগে ৩৯ মিনিটে আন্তোনিও রুডিগার, ৪৪ মিনিটে ফেদেরিকো ভালভের্দে এবং ৬৬ মিনিটে ডিন হুইসেনের গোলে রিয়াল ৩-০ এগিয়ে যায়। ৮৫ মিনিটে এলচে একটি আত্মঘাতী গোল করে ব্যবধান কমালে, শেষ মুহূর্তে গুলেরের গোল রিয়ালের জয় নিশ্চিত করে।

এই জয়ের পর ২৮ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬৬। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৭। আজ রাতে বার্সা সেভিয়ার মুখোমুখি হবে। রিয়ালের পরের ম্যাচ চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১৭ মার্চ বাংলাদেশ সময় রাত দুইটায় অনুষ্ঠিত হবে।