শসা ২০ দিন পর্যন্ত ভালো থাকে এই পদ্ধতিতে

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:২১, বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

খাদ্যতালিকায় শসা আমাদের সবার প্রিয়। আমরা অনেকেই খাবারে সালাদ কিংবা শসা খেতে ভালোবাসি। শসা পেট ভরা রেখে অতিরিক্ত খাওয়ার প্রবণতাও কমিয়ে দেয়। এমনকি শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে থাকে। কিন্তু বাজার থেকে টাটকা শসা আনার কয়েক দিনের মধ্যেই অনেক সময় তা নরম হয়ে যায়, কুঁচকে যায়।এমনকি পচে যাওয়া শুরু করে। বিশেষ করে ফ্রিজে কোনো প্যাকিং ছাড়াই শসা রাখলে, বর্ষাকালে দ্রুত তার সতেজতা নষ্ট হতে পারে।

কিন্তু সঠিকভাবে সংরক্ষণ করলে তা অবশ্য বেশ কিছু দিন শসা টাটকা রাখা সম্ভব। যদি সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করা যায় শসা, প্রায় ১৬-২০ দিন পর্যন্ত তাজা ও ভালো রাখা সম্ভব। আর শসা দ্রুত নষ্ট হওয়ার প্রধান কারণ হচ্ছে— অতিরিক্ত আর্দ্রতা জমে যাওয়া অথবা পানি শুকিয়ে যাওয়া।

শসা দ্রুত নষ্ট হওয়ার কয়েকটি কারণের মধ্যে আর্দ্রতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অতিরিক্ত পানি জমলে শসা নরম ও চটচটে হয়ে যেতে পারে। আবার খুব দ্রুত আর্দ্রতা বেরিয়ে গেলে তা কুঁচকে যায়। তাই এমনভাবে সংরক্ষণ করা উচিত, যাতে অতিরিক্ত আর্দ্রতা শোষিত হয়, আবার শসার স্বাভাবিক আর্দ্রতাও সম্পূর্ণ নষ্ট না হয়।  

চলুন জেনে নেওয়া যাক, শসা কীভাবে সংরক্ষণ করবেন—

১. শুরুতেই শসা ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। এরপর গায়ে পানি কিংবা কোনো রকম আর্দ্রতা থাকলে পরিষ্কার কাপড় কিংবা পেপার টাওয়েল দিয়ে সম্পূর্ণ মুছে ফেলুন। এরপর প্রতিটি শসা আলাদা করে পেপার টাওয়েলে মুড়ে নিন। এরপর সব শসা একটি জিপ-লক ব্যাগে রেখে ব্যাগটি ভালো করে বন্ধ করে ফ্রিজের শেলফে রাখুন।

আর এ রকম পদ্ধতিতে পেপার টাওয়েল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শসার চারপাশে জমে থাকা অতিরিক্ত আর্দ্রতা পেপার টাওয়েল শুষে নেয়। অন্যদিকে বন্ধ জিপ-টপ ব্যাগ শসাকে ফ্রিজের পরিবেশ থেকে কিছুটা সুরক্ষা দেয়। এ ছাড়া এভাবে রাখা শসা সবচেয়ে প্রায় ১৬-২০ দিন ভালো থাকে। তবে শসার জাত ও কেনার সময় তার সতেজতার ওপর ফল নির্ভর করে।

২. পেপার টাওয়েলে মুড়ে শসাগুলো একটি ব্যাগে রেখে ফ্রিজের ক্রিসপার ড্রয়ারেও রাখা যায়। এ পদ্ধতিতে শসা প্রায় ১০ দিন পর্যন্ত ভালো থাকতে পারে। তবে জিপ-লক ব্যাগের পদ্ধতিই তুলনামূলক বেশি কার্যকর।

৩. কোনো প্যাকিং ছাড়াই ফ্রিজে শসা রাখলে প্রায় চার দিনের মধ্যেই শসা নরম হতে শুরু করতে পারে। সাত দিনের মধ্যে শসায় নরম দাগ বা তা কুঁচকে যেতে শুরু করে। প্লাস্টিক র্যাপে মুড়েও রাখা যায় শসা। এতে প্রায় ১২ দিন পর্যন্ত ভালো থাকতে পারে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়