জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় করনীয় নির্ধারনে সেমিনার তালায় অনুষ্ঠিত।

শেখ মোঃ আল আমিন  তালা সাতক্ষীরা প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:১৩, শুক্রবার, ২২ মে, ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

দূর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় করনীয় নির্ধারন এবং কমিউনিটি পর্যায়ে অভিযোজন ও ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তালায় বার্ষিক সেমনিার- ২৬ অনুষ্ঠিত হয়েছে। কারিতাস খুলনা অঞ্চলের বাস্তবায়িত আইডিপিডিসি প্রকল্প’র আয়োজনে বৃহস্পতিবার (২১ মে) তালা সদরের একটি সেমিনার কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।

কারিতাস’র তালা উপজেলার কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সুকুমার দাস’র সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার মিজ্ জান্নাতুল আফরোজ স্বর্ণা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মবকর্তা মো. আশরাফ হোসেন এবং তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। সিডিএ লিটন সেনের সঞ্চানায় এসময় বক্তব্য রাখেন,দলিত নেতা দিলিপ দাশ, ওয়ার্ল্ড কনার্স বাংলাদেশ’র প্রকল্প ব্যবস্থাপক রনজিৎ দাশ, কারিতাস’র কমলেশ মিস্ত্রি, জলবায়ু পরিবর্তনজণীত ক্ষতিগ্রস্থ এলাকার কমিউনিটি প্রতিনিধি পূর্নিমা সরকার, পার্ব্বতী দাশ, সাবিত্রী দাশ, স্বর্নালী দাশ ও শান্তা রায় প্রমুখ।
এসময় জলবায়ু পরিবর্তনজনিত কারনে সৃষ্ট দূর্যোগসমূহ এবং দূর্যোগের ক্ষয়ক্ষতি রোধের উপর আলোচনা হয়। সেমিনার শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিজ্ জান্নাতুল আফরোজ স্বর্ণা উপস্থিত নারীদের মাঝে ফলদ বৃক্ষ চারা বিতরন করেন।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়