মেহেরপুরে আরেক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:৪২, বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

মেহেরপুরের গাড়াডোব এলাকা হতে আরেক অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করেছে মেহেরপুর ডিবি পুলিশ। গ্রেফতারকৃতের নাম আল সাহাব (২২)। তার বাড়ি গাড়াডোব পুকুরপাড়ায়। এ সময় তার হেফাজত হতে একটি Samsung Galaxy A54 5G মোবাইল ফোন উদ্ধার করা হয়।
   
বুধবার (২০ মে ২০২৬ খ্রি.) বিকাল সাড়ে চার ঘটিকায় জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী-এর নেতৃত্বে মেহেরপুর গাংনী থানাধীন গাড়াডোব এলাকায় অভিযান পরিচালনা করে সাহাবকে গ্রেফতার করে ডিবির একটি চৌকস টিম।

গত শুক্রবার ও রবিবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির-ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে মেহেরপুর সদর থানা, মুজিবনগর ও গাংনী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইন জুয়া খেলা ও পরিচালনার অপরাধে পাঁচজনকে গ্রেফতার করে মেহেরপুর ডিবি পুলিশ। এ ঘটনায় মেহেরপুর সদর ও গাংনী থানায় সাইবার সুরক্ষা আইন ২০২৬ এ পৃথক দুটি মামলা রুজু হয়। সেই মামলায় গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার বিকালে গাড়াডোব এলাকায় অভিযান পরিচালনা করে একটি Samsung Galaxy A54 5G মোবাইল ফোনসহ  আল সাহাবকে গ্রেফতার করা হয়। সাহাবের মোবাইল ফোনটি প্রাথমিক বিশ্লেষণ করে অনলাইন জুয়ার চ্যানেলে লেনদেনসহ মালয়েশিয়ান মুদ্রায় বে-আইনি ই-ট্রানজেকশনের তথ্য পাওয়া গেছে। এছাড়া তার মুঠোফোনে প্রাপ্ত চারটি ই-মেইলে ১৩টি অনলাইন জুয়া খেলার আইডির তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃত সাহাবকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে মেহেরপুর ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়