সন্ত্রাসী ইসমাইলের দাপটে আতঙ্কে সাতানী, ভাদড়া ও বাঁশদাহবাসী

সোহারাফ হোসেন সৌরভ সাতক্ষীরা : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৮:৩৮, শনিবার, ১৬ মে, ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সাতানী, ভাদড়া ও বাঁশদাহ গ্রামের সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে ইসমাইল নামের এক যুবকের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগকে কেন্দ্র করে। স্থানীয়দের দাবি, ভাদড়া গ্রামের ইসারাতের ছেলে ইসমাইল দীর্ঘদিন ধরে এলাকায় উগ্র আচরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে আসছে।

অভিযোগ রয়েছে, ইসমাইল প্রায়ই প্রতিবেশীদের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধে জড়িয়ে পড়েন। শুধু তাই নয়, রাস্তাঘাটে চলাচলকারী সাধারণ পথচারীদের সঙ্গেও তিনি অশোভন আচরণ করেন বলেও অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীর দাবি, দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি সৃষ্টি এবং হামলার হুমকি দেওয়ার ঘটনাও একাধিকবার ঘটেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইসমাইলের আচরণে মানুষ এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর অনেকেই প্রয়োজন ছাড়া বাইরে বের হতে ভয় পান। তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। তবে অভিযুক্ত ইসমাইল বা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী প্রশাসনের সুদৃষ্টি কামনা করে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়