সৌজন্য সাক্ষাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানাল বিএমএফ টেলিভিশন
নিজস্ব প্রতিবেদক | || বিএমএফ টেলিভিশন
সৌজন্য সাক্ষাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিএমএফ টেলিভিশন। এ সময় বিএমএফ টেলিভিশনের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিএমএফ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জহুরুল ইসলাম তারেক, পরিচালক এইচআর উম্মে সালমা কেয়া এবং পরিচালক প্রোগ্রাম মোসলেহ উদ্দিন। তারা মন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিএমএফ টেলিভিশনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং গণমাধ্যম খাতে ইতিবাচক ভূমিকা রাখার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ সময় বিএমএফ টেলিভিশনের প্রতিনিধিরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, তথ্যভিত্তিক অনুষ্ঠান নির্মাণ এবং জনকল্যাণমুখী কনটেন্ট সম্প্রচারের মাধ্যমে দর্শকদের কাছে মানসম্মত অনুষ্ঠান পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি গণমাধ্যমের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সৃজনশীল অনুষ্ঠান নির্মাণে সরকারের সহযোগিতা ও দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরেন।
মন্ত্রী গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক অনুষ্ঠান প্রচারের আহ্বান জানান। সৌজন্য সাক্ষাৎ শেষে বিএমএফ টেলিভিশনের পক্ষ থেকে মন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়।