মাদকমুক্ত ও সুস্থ জাতি গঠনে ক্রীড়াঙ্গনের বিকল্প নেই: ফুটবল বিতরণ অনুষ্ঠানে এমপি আব্দুল গফুর
মোঃ সাগর আলী বিশেষ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং সুস্থ-সবল জাতি হিসেবে গড়ে তুলতে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। ছোটদের মাঝে খেলাধুলার এই উদ্দীপনা ও আনন্দ ছড়িয়ে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মাননীয় সংসদ সদস্য জননেতা আব্দুল গফুর। আজ ২০/০৫/২০০২৬ এলাকার কোমলমতি শিশুদের মাঝে তিনি ব্যক্তিগত উদ্যোগে ফুটবল উপহার দেন।
ফুটবল বিতরণকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য আব্দুল গফুর বলেন:
"আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা যেন কোনোভাবেই মাদক, মোবাইল আসক্তি বা সন্ত্রাসের অন্ধকার পথে পা না বাড়ায়, সেজন্য তাদেরকে বেশি বেশি মাঠমুখী করতে হবে। খেলাধুলাই পারে একটি শিশুকে শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে চাঙ্গা রাখতে।