কুষ্টিয়া এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধুর মর্মান্তিক মৃ/ত্যু !
আজিজুল ইসলামঃ || বিএমএফ টেলিভিশন
কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থী মারা যাওয়ার ঘটনা ঘটেছে। আজ ২০ মে বুধবার দুপুরে কুষ্টিয়া শহর সংলগ্ন হরিপুর সংযোগ সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া শহর সংলগ্ন গড়াই নদের হরিপুর সেতু এলাকায় গোসলে নেমে সাকিবুল ইসলাম (১৭) ও অপূর্ব ইফতি তাইফ (১৬) নামের দুই এসএসসি পরীক্ষার্থীর মৃ/ত্যু হয়। তারা হাটস হরিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ইকবাল হাসান জানান, বিকেল চারটার দিকে মৃত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু গড়াই নদীতে গোসলে নামে। নদীতে খুব বেশি স্রোত ও পানি নেই।কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।তবে দুইজন বন্ধুর অকাল মৃত্যতে কুষ্টিয়া শোকের ছায়া নেমে এসেছে।