সারাদেশে চলছে ভোটগ্রহণ, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:১২, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে চলছে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয় এই ভোটগ্রহণ। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

এদিকে ভোট দিতে সকাল থেকেই কেন্দ্রে আসতে শুরু করেছেন ভোটাররা।

অনেকেই ফজর পড়ে কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের সামনে ভোটারদের উপস্থিতি বাড়ছে। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রে কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে সতর্ক অবস্থানে। 

উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন।

আসন সংখ্যা ২৯৯টি (একটি আসনে প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত)। নির্বাচনে অংশ নেওয়া নিবন্ধিত রাজনৈতিক দল ৫০টি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ায় এবারের নির্বাচনে অংশ নিতে পারেনি। এবারের নির্বাচনে ২ হাজার ২৮ প্রার্থী অংশ নিচ্ছেন।

এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৮১ জন। আর স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন। 
নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯১ প্রার্থী। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ২৫৮ প্রার্থী ‘হাতপাখা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়