বর্ণমালা কোচিং সেন্টার কর্তৃক প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন বার্তা ও সম্মানি প্রদান

আজিজুল ইসলাম || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ১২:১৩, রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

২০২৪ সাল থেকে নিষ্টার সাথে পথ চলা শুরু করে বর্নমালা কোচিং সেন্টার,তাদের স্লোগান শিক্ষার্থীদের মেধা বিকাশ, সাফল্য এবং মানসম্মত শিক্ষার নিশ্চয়তা প্রদান।

সফলতার তৃতীয় বছরে এগিয়ে চলেছে কোচিং সেন্টার।

কুষ্টিয়া সদর উপজেলার ইবি,র উজানগ্রাম ইউনিয়নে বিত্তিপাড়া ও উজানগ্রাম দুটি শাখায় পরিচালিত হচ্ছে। 
ইসলামী বিশ্ববিদ্যালয়,ঢাকা বিশ্ববিদ্যালয়,জাতীয় বিশ্ববিদ্যালয়
বিএসসি ইঞ্জিনিয়ারিং রানিং শিক্ষার্থী দ্বারা ক্লাস নেওয়া হয়।

এছাড়া মাদ্রাসা শিক্ষার্থীর জন্য আরবি বিষয়ের ক্লাস নেওয়ার জন্য আলাদা আরবি শিক্ষক নিয়োগ করা আছে।

বর্তমান ৯ জন শিক্ষক ও শিক্ষিকা দ্বারা পরিচালিত হচ্ছে। তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সুন্দর মনোরম পরিবেশে ক্লাস প্রদান করা হয়

বর্ণমালা কোচিং সেন্টার কর্তৃক 
প্রাথমিক বৃত্তি পরীক্ষা২০২৫ এর প্রায় ১০ টি সরকারীও বেসরকারী প্রার্থমিক বিদ্যালয়ের  শতাধিক শিক্ষার্থী পরীক্ষাতে অংশ নেয়।

অভিজ্ঞ শিক্ষক দ্বারা বৃত্তি পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয়।এতে  উত্তীর্ণ হয় ৪০ জন পরিক্ষার্থী ।সব শেষ পরিক্ষার মাধ্যমে মেধা যাচায়ের ভিত্তিতে ১৭ জন শিক্ষার্থীরা বৃত্তিপ্রাপ্তর জন্য সুপারিশ প্রাপ্ত হয়।সকল শিক্ষার্থীদের মধ্যে ১ জন ট্যালেন্টফুল ও ১৬ জন সাধারণ বিভাগে বৃত্তি পায়।

শনিবার ৭ ফেব্রুয়ারি  বর্ণমালা কোচিং সেন্টারের প্রধান শাখা বিত্তিপাড়া বাজারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সম্মানী প্রদান ও অভিনন্দন বার্তা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের পরিচালক রনি ইসলাম সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও সকল শিক্ষার্থী, অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

বর্নমালা কোচিং সেন্টার কতৃক এমন সুন্দর আয়োজন দেখে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা  অনেক খুশি ও আনন্দিত। অভিভাবকরা বলেন,প্রতি বছর আমাদের ছেলে,মেয়েরা এমন পরিক্ষায় অংশ নিলে তাদের মেধা বাড়বে,নিজেদের ভিতরে প্রতিযোগিতার সাড়া ফেলবে ও শিক্ষার্থীদের ভিতরে পড়াশোনার মনোবল বাড়িয়ে দিবে।

প্রতিষ্ঠানের পরিচালক সকলের উদ্দেশ্য করে বলেন,আপনাদের সহযোহিতা পেলে  প্রতিটি শিক্ষার্থীদের জন্য বর্ণমালা কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫ সালের ন্যায় প্রতিবছর চলমান থাকবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়