পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-০৪
বুলবুল হাসান, পাবনা জেলা প্রতিনিধি : || বিএমএফ টেলিভিশন
ঢাকা-পাবনা মহাসড়কের মাধপুরে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে ০৪ জন নিহত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের মাধপুরের শোলাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান ওভারটেক করতে গিয়ে (মাছরাঙ্গা ও শাহজাদপুর ট্রাভেলস্) দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে নিশ্চিত হওয়া গেছে। নিহত'রা হলেন:মাছরাঙা গাড়ীর হেলপার মেহেদী হাসান জিহাদ (২৮),শাহজাদপুর ট্রাভেলসের চালক কামাল হোসেন (৪৫),মাছরাঙা পরিবহনের যাত্রী আলমগীর হোসেন (৩৫) ও মাছরাঙা পরিবহনের যাত্রী আলেক উদ্দিন (৩৫)।
এ বিষয়ে মাধপুর হাইওয়ে পুলিশ জানায়, পাবনা থেকে ঢাকাগামী শাহজাদপুর ট্রাভেলস্ ও পাবনা মুখী মাছরাঙা পরিবহন সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের মাধপুরে শোলাবাড়িয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ ঘটনায় ৪ জন নিহত ও অন্তত ১০-১৫ আহত হয়েছে।
মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান বলেন, শাহজাদপুর ট্রাভেলস ওভারটেকিং করছিল। কুয়াশার কারণে দুটি বাসের চালকই স্পষ্টভাবে দেখতে না পারায় মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।