মেহেরপুরে ভোট গ্রহন শুরু, জামায়াত সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ
মেহেরপুর প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন
মেহেরপুর জেলায় জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলার দুইটি সংসদীয় আসনের মোট ২২৩টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে। সকালে মেহেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুণ সকাল ৭টা ৫০ মিনিটে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজ ভোটাধিকার প্রয়োগ করেন
মেহেরপুর-১ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী তাজউদ্দীন খান অভিযোগ করে বলেন,সকাল থেকেই মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে জামায়াত-সমর্থক ভোটারদের প্রবেশে বাধা দিচ্ছে বিএনপি সমর্থকরা। জেলায় দুটি আসনে ৫ লাখ ৮৭ হাজার ভোটার ভোট প্রদান করবেন।