নির্বাচিত হলে দুনীর্তি দুশাষণ ও বেকারদের জন্য কর্মসংস্থান করা হবে নওগাঁ -৪ আব্দুর রাকিব

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:১৬, রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

নওগাঁ-৪(মান্দা) আসনের জামায়াত প্রার্থী মোঃ আব্দুর রাকিব বলেন-  উপজেলায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে কমিটির দখলদারিত্ব আমার লোকেরা করবে না। নির্বাচিত হলে দলকানা হয়ে এমপিগিরি করবো না।দুনীর্তি দুশাষণ জাতীয় সমস্যা সব দুর করা হবে।

রোববার বিকেলে মান্দা উপজেলার কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আব্দুর রাকিব বলেন- গত ১৬ বছর এ উপজেলা উন্নয়ন থেকে বঞ্চিত। স্বাস্থ্যসেবাকে আধুনিক করাসহ শয্যা সংখ্যা বাড়ানো হবে। মা ও শিশু চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হবে। উপজেলায় কোন ডাকবাংলো নেই। অতিথিরা আসলে থাকার সমস্যায় পড়তে হয়। আধুনিক মানের ডাক বাংলো নির্মান করা হবে।প্রসাদপুরকে পৌরসভায় রুপান্তর করাসহ উপজেলায় কয়েকটি ব্রিজ তৈরি করা হবে।

কর্মসংস্থান সৃষ্টি করতে প্রতিশ্রুতি দিয়ে বলেন-বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এ লক্ষে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম করা হবে। এলাকায় প্রচুর পাট চাষ হয়। পাটজাত শিল্প গড়ে তোলা হবে। যেখানে অনেকের কর্মসংস্থান গড়ে উঠবে।

ভোট প্রার্থনা করে আব্দুর রাকিব বলেন, বিগত দিনে নিজেকে কুরবানি করে জোটের সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম। কিন্তু বর্তমানে আমার সুযোগ হয়েছে। আমাকে নির্বাচিত করে সংসদে যাওয়ার সুযোগ করে দিবেন। বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি প্রধান দুটো সমস্যা পেয়েছি- রাস্তাঘাট এবং মসজিদ ও মন্দির। সাবেক এমপি মরহুম শামসুল আলমকে স্মরণীয় করে রাখতে তার নামে দেলুয়াবাড়িতে একটি পাঠাগার করা হবে। এমপি নির্বাচিত হলে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ।

এসময় মান্দা উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন-জেলা জামায়াতের কর্ম পরিষদ সুরা সদস্য মাওলানা মোস্তফা আলামিন, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস আলী, মুফতি মাওলানা মাহমুদুল হাসান, ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, অ্যাড: ওয়ালিউল্লাহ সহ অন্যরা বক্তব্য রাখেন।

নির্বাচনি জনসভায় উপজেলার ১৪ টি ইউনিয়নে কয়েক হাজার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। পরে এক গণমিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রসাদপুবর বাজারে গিয়ে শেষ হয়।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়