দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন প্রচারে আটপাড়ায় কেন্দ্রীয় উপজেলা জনসভা অনুষ্ঠিত
মো. আশিক মিয়া আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণার অংশ হিসেবে আটপাড়ায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাঁড়িপাল্লা প্রতীকে মনোনীত প্রার্থী খায়রুল কবির নিয়োগী। তিনি তাঁর বক্তব্যে বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন এবং একটি সুশাসন ও দুর্নীতিমুক্ত উপজেলা গড়ে তুলবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক কর্মী, সমর্থক ও সাধারণ জনগণ। সভাস্থলে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, খায়রুল কবির নিয়োগী একজন সৎ, দক্ষ ও জনবান্ধব নেতা। তাঁকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভা শেষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান ও মিছিলের মাধ্যমে নির্বাচনী প্রচারণাকে আরও জোরদার করেন।
স্থানীয় জনগণ জানান, তাঁরা এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যোগ্য প্রার্থীকে ভোট দিতে বদ্ধপরিকর