নওগাঁয় সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের বনভোজন ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত

সোহেল রানা, নওগাঁ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:৪০, শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

নওগাঁর বিনোদন কেন্দ্র ডানা পার্কে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের বনভোজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (৭ ফেব্রুয়ারি) নওগাঁ মডেল শাখা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।


নওগাঁ মডেল শাখার ডিজিএম ও ইনচার্জ জনাব সাব্বির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব নিমাই কুমার সাহা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বীমা খাতের সার্বিক উন্নয়নে কর্মীদের নিষ্ঠা ও সততার সাথে কাজ করার আহ্বান জানান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজুরা শাখার ইনচার্জ জনাব মো. জয়নুল আবেদীন, জিএসবি শাখার ইনচার্জ জনাব কাজী গোলাম মোস্তফা এবং ধামুইরহাট শাখার ইনচার্জ জনাব মো. শাজাহান আলী। দিনব্যাপী নানা আয়োজন শেষে বিভিন্ন শাখার ইনচার্জদের হাতে বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেন ব্যবস্থাপনা পরিচালক জনাব নিমাই কুমার সাহা। মূলত কর্মীদের কাজের স্বীকৃতি ও অনুপ্রেরণা যোগাতেই এই সম্মাননা প্রদান করা হয়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়