কুষ্টিয়া শহরে মুফতি আমির হামজার ব্যাপক গণসংযোগ
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়া-৩ (সদর) আসনে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা। কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র মজমপুর এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছেন তিনি।
শুক্রবার ছুটির দিনে সকাল ৮টা থেকেই কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেট এলাকায় জড়ো হতে থাকেন জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকেরা। সেখান থেকেই মুফতি আমির হামজা স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। গণসংযোগটি শহরের বিভিন্ন গলি ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সড়কের দুই পাশে থাকা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে তিনি সরাসরি কুশল বিনিময় করেন।
গণসংযোগ পরবর্তী মুফতি আমির হামজার সাথে সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন জেলা ও শহর জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ। কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হকের পরিচালনায় প্রথান অথিতির বক্তব্য রাখেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ও চাকসু ভিপি ঈব্রাহীম রনি, ডাকসু কার্য নির্বাহী সদস্য তাজিনুর রহমান,কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারী সুজাউদ্দিন জোয়ার্দার। বক্তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার বিকল্প নেই। আমরা আপনাদের সেবা করার সুযোগ চাই।
তিনি আরও যোগ করেন, একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিন। আমরা কথার রাজনীতিতে নয়, কাজের মাধ্যমে মানুষের ভালোবাসা জয় করতে চাই।
এছাড়াও স্থানীয় পৌরসভার ১ নং ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক কর্মী এই গনসংযোগ ও পথসভায় অংশ নেন।
গণসংযোগকালে মুফতি আমির হামজা সাধারণ ভোটার, পথচারী এবং স্থানীয় দোকানদারদের হাতে লিফলেট তুলে দেন এবং ন্যায় ও ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লায় ভোট পার্থনা করেন।
শুক্রবার সকাল থেকেই মুফতি আমির হামজার এই সরব উপস্থিতিতে শহরের সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। বিশেষ করে মজমপুর রেলগেট ও এর আশপাশের ব্যবসায়ী সমাজের সাথে তিনি দীর্ঘ সময় কথা বলেন এবং তাদের অভাব-অভিযোগের কথা শোনেন। স্থানীয় নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত সাড়া তাদের বিজয়ের পথকে আরও সুগম করবে।