মেহেরপুরে অবৈধভাবে আসা সাড়ে ৫শ কেজি ভারতীয় জিরা উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:২৩, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২২ মাঘ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

অবৈধভাবে পাচার হয়ে আসা সাড়ে ৫শ কেজি জিরা উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার ব্রজপুর গ্রামের সড়ক থেকে বস্তা বোঝায় এসব জিরা উদ্ধার করে ভবানীপুর ক্যাম্প পুলিশ।

ভবানীপুর ক্যাম্প ইনচার্জ এসআই আব্দুল করিম জানান, ভারতীয় পণ্য পাচার হয়ে দেশের অভ্যান্তরে প্রবেশ করছে, এমন খবরের ভিত্তিতে উপজেলার রামনগর ব্রজপুর সড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়কে বস্তা বোঝায় করে আসা একটি স্যাালোইঞ্জিন চালিত আলগামন থামানো হয়। পরে বস্তা খুলে বিপুল পরিমান জিরা পাওয়া যায়। উদ্ধারকৃত সাড়ে ৫শ কেজি জিরা থাকায় অবৈধ পন্য বহনের দায়ে চালকসহ গাড়িটি হেফাজতে নেওয়া হয়েছে। মামলা শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়