জামালগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহনকারীদের প্রশিক্ষণ
জামালগঞ্জ( সুনামগঞ্জ) প্রতিনিধি:: || বিএমএফ টেলিভিশন
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ভোট গ্রহনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কার্যালয়ের বাস্তবায়নে নির্বাচন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকার আয়োজনে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুশফিক নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মো. ইলিয়াস মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. শুকুর মাহমুদ মিত্রা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস ছালাম।
এসময় জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া বলেন, অবাধ সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোট গ্রহনকারী কর্মকর্তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী বিধিমালা ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোট গ্রহন ও ফলাফল প্রকাশে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন অংশগ্রহণ করেন।