জামালগঞ্জে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী মুজাম্মিল হককের গণসংযোগ ও পথসভা
দিল আহমেদ জামালগঞ্জ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
সুনামগঞ্জ-১ আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ১০ দলীয় জোটের মনোনীত বাংলাদেশ নেজামে ইসলামীর প্রার্থী মাওলানা মুজাম্মিল হক তালুকদারের গণসংযোগ কর্মসূচি পালন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দিনব্যাপী এই গণসংযোগে তিনি ১ আসনের তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাজার, সড়ক ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নীতি ও কর্মসূচির কথা বলেন।
গণসংযোগকালে মাওলানা মুজাম্মিল হক তালুকদার বলেন, “দেশের মানুষ পরিবর্তন চায়। সুনামগঞ্জ ১ আসনের জনগণ আমাকে সুযোগ দিলে আমি ইনশাআল্লাহ এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।”
এ সময় তার সঙ্গে বাংলাদেশ নেজামে ইসলাম পাটির নেতাকর্মীসহ ১০ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।
এসময় গণসংযোগে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। দিনব্যাপী দুই উপজেলায় জনসংযোগ কর্মসূচি শেষে সাচনা বাজারে এক পথসভায় বক্তব্য শেষে জামালগগঞ্জ বাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।