গাংনীতে দুই সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:২৫, সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯ মাঘ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

মেহেরপুরের গাংনীর ধানখোলা ও বাওট বাজারে দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও গাংনী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাবিদ হোসেন এ জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে প্রকাশ, ধানখোলা বাজারের মেসার্স কাদের স্টোরের স্বত্ত্বাধিকারী ও বাওট বাজারের মেসার্স শরিফ এন্ড সন্স অনিয়মতান্ত্রিকভাবে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত দুটি প্রতিষ্ঠানে অভিযান চালায়। অভিযানে দোষি সাব্যস্ত হওয়ায়  কৃষি বিপণন আইন-২০১৮ তে প্রতিষ্ঠান দুটির প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমানসহ পুলিশের একটি টীম উপস্থিত ছিলেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়