মেহেরপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:০৩, বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে বজ্রপাতে আসাদ নামের অনুমান (৪২) এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ ১৮ই জুন ২০২৬ বৃহস্পতিবার বেলা ৪টার দিকে সদর উপজেলার বারাদি ইউনিয়নের  বলিয়ারপুর দরগাতলার মাঠে এই ঘটনা ঘটে।  

বজ্রপাতের নিহত আসাদ বলিয়ারপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে।  

স্থানীয়রা জানাই আসাদ কৃষি কাজের জন্য দরগাতলের মাঠে অবস্থান করছিলেন এমন সময় আকাশে মেঘ ও পরে বৃষ্টি  শুরু হয় এক পর্যায়ে বজ্রপাতের  আঘাতে কৃষক আসাদ গুরুতর আহত হন এ সময় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়