ভেড়ামারায় মৎস্য খাদ্য ও পশুখাদ্য বিক্রয়ের লাইসেন্স না থাকায় জরিমানা।

মোঃ সাগর আলী বিশেষ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:০৮, শুক্রবার, ১২ জুন, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন-২০১০ অনুযায়ী আজ ভেড়ামারা বাসস্ট্যান্ডের মসজিদ গলিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব ডা. গাজী আশিক বাহার। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ রাশেদ হাসান এসময় উপস্থিত ছিলেন। মোবাইল কোর্টে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন-২০১০ এর ধারা-৪ অনুযায়ী লাইসেন্স না থাকায় সতর্ক করার জন্য একজন খাদ্য বিক্রেতাকে ১,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। ভেড়ামারা থানা পুলিশ ও অন্যান্য কর্মচারীগণ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন। আপাতত সতর্ক করা হলো সবাইকে
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়