কেন্দুয়ায় পিতা কর্তৃক ৭ বছরের মেয়ে ধর্ষিত ধর্ষক পিতা গ্রেফতার
সাইফুল আলম দুলাল, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ || বিএমএফ টেলিভিশন
নেত্রকোণার কেন্দুয়ায় ৭ বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে (শিশুটির) জন্মদাতা -পিতাকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ।
শনিবার (১৩ জুন) দুপুরে কেন্দুয়া পৌর শহর থেকে তাঁকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ।
গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন, মামলার তদন্ত কর্মকর্তা ও কেন্দুয়া থানার সেকেন্ড অফিসার মো. রেজাউল করিম।
তিনি জানান, ধর্ষণের অভিযোগে শিশুটির জন্মদাতা পিতাকে গ্রেফতার করি । তিনি আরো জানান, গ্রেফতারকৃত (শিশুটির পিতা) সাইদুল ইসলাম (৫৫) উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের মৃত আব্দুল ছোবহানের ছেলে ।
এজাহার সূত্রে জানা যায়, গত ১১ জুন দিবাগত রাত সাড়ে আটটায় শিশুটির মা স্থানীয় মুদি দোকানে কয়েল ও তার ছোট বাচ্চার জন্যে বিস্কুট আনতে গেলে এই সময়ে শিশুটির উপর পাশবিক নির্যাতন চালায় । কিন্তু ঐ রাতে ভয়ে শিশুটি কিছু না বললেও ১২ জুন ধর্ষক বাবা বাড়ি থেকে বেরিয়ে গেলে সে সবকিছু তাঁর মাকে বলে ।
পরে ১২ জুন দিবাগত রাত ১২টার পর (১৩ জুন) মা বাদী হয়ে এ মামলা দায়ের করেন ৷
আরো জানায়, অভিযুক্ত সাইদুল ইসলাম একজন গ্রাম পুলিশ । যিনি কেন্দুয়া বাসস্ট্যান্ড এলাকার বাসায় থাকেন৷ ব্যক্তিগত জীবনে ১০ সন্তানের জনক তিনি ৷ তার দুটি সংসার রয়েছে । প্রথম সংসারে ৩ মেয়ে ২ ছেলে ও দ্বিতীয় সংসারে ৪ মেয়ে ১ ছেলে সন্তান রয়েছে তার ৷ দ্বিতীয় সংসারের ৪ মেয়ে ১ ছেলে সন্তানের মধ্যে ধর্ষণের শিকার শিশু মেয়েটি তৃতীয় নাম্বার ।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ মুঠোফোনে বলেন, উক্ত ঘটনায় ভুক্তভোগীর মা সংশ্লিষ্ট আইনে মামলা এজাহার দায়ের করলে, আজ আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ হয় ।