মুক্তেশ্বরী নদীর মুক্তি চাই দাবীতে যশোরে পদযাত্রা ও বিক্ষোভ।

উত্তম কুমার শীল (যশোর প্রতিনিধি) || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:০০, মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

​যশোরের ঐতিহ্যবাহী মুক্তেশ্বরী নদীকে দখল ও দূষণের হাত থেকে রক্ষা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে এক বিশাল পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৫ জুন) বিকাল ৫টায় ‘মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন, যশোর’-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​পদযাত্রায় অংশ নেওয়া আন্দোলনকারীরা নদী দখলদারদের উচ্ছেদ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা দূরীকরণে সুনির্দিষ্ট কিছু দাবি তুলে ধরা হয়।
​যশোরে আদ-দ্বীনসহ মুক্তেশ্বরী নদীর জায়গা অবৈধভাবে দখল করে রাখা সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্থাপনা অবিলম্বে উচ্ছেদ করতে হবে।

আইন অমান্য করে যারা নদী দখল ও ভরাট করেছে, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

ভৈরব নদীর সাথে উজানে মুক্তেশ্বরী নদীর সংযোগ সচল করার পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে উজানে মাথাভাঙ্গার সাথে ভৈরব নদীর সংযোগ স্থাপন করতে হবে।

নদী বাঁচাও মানুষ বাঁচাও দেশ বাঁচাও—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই পদযাত্রায় পরিবেশবাদী সংগঠন, স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব এবং ভুক্তভোগী সাধারণ জনগণ ব্যানার-ফেস্টুন হাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​সমাবেশে বক্তারা বলেন, মুক্তেশ্বরী ও ভৈরব নদী যশোরের প্রাণ। একশ্রেণীর প্রভাবশালী মহলের অবৈধ দখলের কারণে নদীগুলো আজ মৃতপ্রায়, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে কৃত্রিম জলাবদ্ধতার শিকার হয়ে। অবিলম্বে সরকার ও স্থানীয় প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ না নেয়, তবে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়