গাঁজাসহ দুইজন গ্রেফতার, আখাউড়া থানার অভিযান
(সাংবাদিক) সাকিবুল হাসান শুভ বিশেষ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে ২৫ (পঁচিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করে। পরে তাদের কাছ থেকে প্যাকেটজাত গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের ওজন ২৫ (পঁচিশ) কেজি বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, মাদক পাচার ও কারবার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত ওসি (মোহাম্মদ জাবেদ উল ইসলাম) বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”
উদ্ধারকৃত গাঁজা ও গ্রেফতার দুই আসামিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই এই মাদক ব্যবসায়ী সঙ্গে যারা জড়িত আছে সবাইকে গ্রেফতার করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনিও ব্যবস্থা প্রদান করা হবে এবং আমি ওসি (মোহাম্মদ জাবেদ উল ইসলাম) জনগণের বিরুদ্ধে কিছু কথা বলতে চাই আপনারা যেখানে যাদেরকে মাদক সেবন অথবা মাদক বিক্রি করতে দেখবেন সাথে সাথে আমাদের ইনফর্ম করবেন এবং তাদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আমরা আরো শীঘ্রই খুব দ্রুত তাদেরকে ধরতে পারবো এবং দেশটাকে মাদকমুক্ত করতে পারব ইনশাল্লাহ।