তালা উপজেলায় কোটি টাকার এলজিইডি পিচে রাস্তার কাজে সাগর চুরি দুর্নীতি অনিয়মের অভিযোগ,
শেখ মোঃ আল আমিন তালা সাতক্ষীরা প্রতিনিধি:- || বিএমএফ টেলিভিশন
তালা উপজেলার খলিশ খালি ইউনিয়নের গোয়ালপোতা গ্রামের পার্শ্ববর্তী বড়গাছায় ২.৫ কিলোমিটার রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে ৩ নম্বর পঁচাইট এবং খোয়া তৈরি না করে আস্ত ইট দিয়েই রোলার দিয়ে সমান করা হচ্ছে এবং কোনরকম রাস্তায় পানিও ব্যবহার করা হচ্ছে না।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায় প্রকাশ্যে। তাৎক্ষণিক তালা উপজেলা এলজিইডি কর্মকর্তা রথীন্দ্র নাথ হালদারকে ভিডিও প্রমাণসহ অবহিত করা হলে তিনি দেখছি বলে ফোনটি বন্ধ করে রাখেন।
এই কাজটির পূর্বে ঠিকাদার ছিলেন পিস্তল সোহেল, বর্তমান দায়িত্বে আছেন তালা উপজেলার এস ও মিজান, কিন্তু মিজানকে এই ঘটনার তথ্য দিয়ে কথা বলায় তিনি সাংবাদিকের সঙ্গে অসৎ আচরণ এবং হুমকি শরুপ কথা বলেন।
উক্ত ঘটনা সম্পর্কে তাৎক্ষনিক তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মহোদয়কে ঘটনা স্থানে থেকেই বারবার হোয়াটসঅ্যাপে ভিডিও ফুটেজ ছবি দিয়ে অবহিত করা হলেও তিনি এখনো পর্যন্ত কোনো কার্যকারী পদক্ষেপ গ্রহণ করেননি, উক্ত অনিয়মের কাজটি ঠিক পূর্বের মতোই চলমান।