শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে তালায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শেখ মোঃ আল আমিন তালা সাতক্ষীরা প্রতিনিধি:- || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:১৮, রবিবার, ২৪ মে, ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সারাদেশে শিশু ও নারী ধর্ষণ, হত্যা এবং ধর্ষক ও খুনিদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবিতে সাতক্ষীরার তালায় মানববন্ধন, মৌণ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

তালা সিএসও সমতা হাব, নাগরিক কমিটি, উত্তরণ, ভূমিজ ফাউন্ডেশন, গণগ্রন্থাগার, তালা প্রেসক্লাব, তালা রিপোর্টার্স ক্লাব ও আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীরা মানববন্ধন ও মৌণ মিছিল শেষে তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন।

এ সময় বক্তারা বলেন, দেশে শিশু ও নারী নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের বিচার দ্রুত কার্যকর না হওয়ায় অপরাধীরা বারবার অপরাধ সংঘটিত করার সাহস পাচ্ছে। তাই অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, সমাজের সকল স্তরের মানুষকে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়