গোপালপুরে কারা নির্যাতিত নেতৃবৃন্দকে সংবর্ধনা, নগদ অর্থ ও উপহার বিতরণ
মোঃ নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
টাঙ্গাইলের গোপালপুরের কারা নির্যাতিত নেতৃবৃন্দকে সংবর্ধনা, নগদ অর্থ ও উপহার প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা, পৌর ও সহযোগী সংগঠন।
মঙ্গলবার (২৬ মে) সকালে গোপালপুর স্বাধীনতা কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে পাঁচ শতাধিক কারা নির্যাতিত নেতাকর্মীর মাঝে নগদ অর্থ, জায়নামাজ এবং ইসলামী বই, সম্মাননা স্মারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম পিন্টু।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথানসহ বিভিন্ন ইউনিয়ন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।