চট্টগ্রামের জামালখান এলাকায় রুবেল বড়ুয়ার পক্ষ থেকে "ভালোবাসার ঈদ উপহার” বিতরণ
নিজস্ব প্রতিবেদক : || বিএমএফ টেলিভিশন
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর ২১ নং জামালখান ওয়ার্ডে“ ভালোবাসার ঈদ উপহার” বিতরণ করলেন চট্টগ্রাম নগরের সাবেক যুবদল নেতা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রুবেল বড়ুয়া।
সোমবার (২৫ মে) জামাল খান ওয়ার্ডস্থ আসকার দীঘির উত্তর পাড়, লিগ্যাল ফার্নিচার-এর সামনে
আয়োজিত এই কর্মসূচিতে এলাকার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
সাবেক ছাত্রদল নেতা খলিলুর রহমানের সঞ্চালনায়
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুবেল বড়ুয়া।
তিনি বলেন, ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে এবং মানবিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা সজল, সজীব, আশরাফ, ঐক্য ফ্রন্ট নেতা প্রীতম, যুবদল নেতা সুমন, মামুন, জনি, শাহাজাহান, প্রিন্স, গোলাপ খান, রানা, তাজউদ্দীন, কল্লোল, দীক্ষিত, তাপস, মিথুন, স্বরাজ।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকরা এসময় উপস্থিত ছিলেন।