মাহমুদ্দিন-রেজা পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:৩৮, রবিবার, ২৪ মে, ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

নিরাপদ ও সুন্দর বনশ্রী আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহাবুদ্দিন-রেজা পরিষদের উদ্যোগে গতকাল রাতে দক্ষিন বনশ্রীর এইচ ব্লকে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এলাকার বাড়ীওয়ালাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন জনাব আলহাজ হোসেন খান মিঠু এবং সঞ্চালনায় ছিলেন এস এম সোহাগ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, মোঃ শওকত হোসেন, এডভোকেট মাসুদুর রহমান , রেজাউল করিম , ইঞ্জিনিয়ার জাইকা নাসির আহমেদ ও মোয়াজ্জেম হোসেন  সহ আরও অনেকেই।

বক্তারা বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। সামাজিক সম্প্রীতি, নৈতিক মূল্যবোধ এবং তরুণদের সঠিক পথে পরিচালনার উপর গুরুত্বারোপ করা হয়।

সভায় এলাকার উন্নয়ন, নাগরিক সমস্যা সমাধান এবং সামাজিক ঐক্য বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা আরও বলেন, সমাজের সার্বিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও সচেতনতার বিকল্প নেই। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়