তালা ও পাটকেলঘাটা থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

শেখ মোঃ আল আমিন তালা সাতক্ষীরা প্রতিনিধি:- || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:৫৭, মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সাতক্ষীরা জেলার তালা ও পাটকেলঘাটা থানা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক ও পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

রোববার (২৫ মে ২০২৬) তিনি থানা দু’টি পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন শাখা ও শেরেস্তার দাপ্তরিক রেজিস্টার তদারকি করেন এবং সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।

এসময় তিনি থানার সকল অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধি, কর্মক্ষেত্রে আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সেবার মান আরও উন্নত করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম রাজু আহমেদ, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহসহ থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়