লালমনিরহাটে দুই কোটি মুল্যের ডলারসহ যুবক আটক

লালমনিরহাট প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:০৪, শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

‎লালমনিরহাটে এক লক্ষ ৫৯ হাজার ৩০০ ইউএস ডলারসহ (আমেরিকান ডলার)  লিখন মিয়া (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার(১৪ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তি লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার(১৩ মে) দিবাগত মধ্যরাতে লালমনিরহাট রংপুর মহাসড়কে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

আটক লিখন মিয়া কুড়িগ্রামের খোচাবাড়ী এলাকার মো: নুরনবী সরকারের ছেলে।

প্রেস বিজ্ঞাপ্তিতে লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাদ আহমেদ জানান, বুধবার দিনগত মধ্যরাতে সদর উপজেলার তিস্তা সড়ক সেতু টোলপ্লাজার পুলিশ চেকপোষ্টে একটি অটোরিকশা সন্দেজনক ভাবে আটক করে সদর থানা পুলিশ। এ সময় অটোরিকশায় থাকা লিখন মিয়ার শরীর তল্লাশী চালিয়ে এক  লক্ষ ৫৯ হাজার ৩০০ ইউএস ডলার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মুদ্রার মধ্যে ১০০ ডলারের এক হাজার ৫শত ৮১টি নোট এবং ৫০ ডলারের ২৪টি নোট রয়েছে। যা  বাংলাদেশি মুদ্রায় এক কোটি ৯৫ লাখ ৯৮ হাজার টাকা।

এ ঘটনায় আটককৃত লিখনের বিরুদ্ধে সদর থানায় ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি সাদ আহমেদ।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়